সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
সোমবারই পদত্যাগপত্র জমা দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো-প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে সংবাদ সম্মেলন: নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ কবিতা গানে শ্রদ্ধা ভালবাসায় একুশে পদকপ্রাপ্ত কবি রুদ্রকে স্মরণ পাথরঘাটায় কোস্টগার্ডের আয়োজনে জনসচেতনতামূলক মতবিনিময় সভা নৌবাহিনীতে কমিশন পেলেন ৬১ জন নবীন কর্মকর্তা খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ ফুটবল ও চরম আবহাওয়ার ধাক্কা প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাৎ

বৃহস্পতিবার সকালের মধ্যে পোশাক শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে-শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা

  • প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: সাভারের পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১১ সেপ্টেম্বর) চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সাভারের আশুলিয়ায় পোশাক কারখানাগুলোতে যে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে, আজ (বুধবার) রাত কিংবা আগামীকাল (বৃহস্পতিবার) সকালের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। ইতোমধ্যে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যালোচনা কমিটি করা হয়েছে, যেখানে যে কেউ শ্রমের বিষয়ে অভিযোগ জানাতে পারবেন।

শ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশকারীরা অসন্তোষ ছড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে। শ্রম সংশ্লিষ্ট না এমন অনেকেই অনুপ্রবেশকারী হিসেবে এই অসন্তোষ ছড়াচ্ছেন।

শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা জানান, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে জানানো হয়েছে ৪০ থেকে ৬০টি কারখানা এখন বন্ধ আছে। ১০ থেকে ১৫ ভাগ অর্ডার সাময়িক সময়ের জন্য অন্য জায়গায় চলে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews