মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ-প্রধানমন্ত্রী কোস্টগার্ডের অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ দুই মাদককারবারি আটক টেকসই উন্নয়নের স্বপ্ন পূরনে দাকোপে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী এসডিজি ভিলেজ উদ্বোধন শার্শার লক্ষনপুরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কুল কলেজে ফলজ বৃক্ষের চারা প্রদান চার দিন পর গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১৯ মরদেহ হরমুজ প্রণালি খুলতে জটিল শর্ত ইরানের মির্জা ফখরুলই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, ইউএনও ও সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি

নৌবাহিনী কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্র ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১৯ বার পড়া হয়েছে

মনির হোসেন:: অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক প্রতিহত করতে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এ ধারাবাহিকতায় ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর রাতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নস্থ শ্যামল কলোনিতে অভিযান পরিচালনা করে নৌবাহিনী কন্টিনজেন্ট সন্দ্বীপ ও কোস্টগার্ডের সদস্যরা। এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দ্বীপের চিহ্নিত মাদক সম্রাট রাশেদ ও তার অনুসারীরা পালিয়ে যায়। পরবর্তীতে মাদক সম্রাট রাশেদ এর বাসায় তল্লাশী চালিয়ে ইয়াবা, ০৭ টি দেশীয় অস্ত্র, ৫টি মোবাইল ফোন ও ১৩ লক্ষ ৪৩ হাজার টাকা উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

চিহ্নিত মাদক সম্রাট রাশেদ ও তার অনুসারীরা দীর্ঘদিন যাবৎ সন্দ্বীপের বিভিন্নস্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে সন্দ্বীপ থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত টাকা সরকারি কোষাগারে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মোবাইল ফোনসমূহ সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতে নিয়ন্ত্রণে নৌবাহিনীর নিয়মিত টহল অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews