বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
খুদে শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশি সমর্থকদের আজ জয় উপহার দিতে চায় আর্জেন্টিনা-লিওনেল স্কালোনি পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলি প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসকের ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ পাইকগাছায় পারিবারিক জমি বিরোধের মামলায় ঘটনাস্থল পরিদর্শনে পিবিআই দাকোপে দুস্ত অসহায় মানুষের মাঝে টিন ও আর্থিক সহায়তা প্রদান জলবায়ু সংক্রান্ত জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত একজন নারী স্বাবলম্বী হওয়ার অর্থ হচ্ছে একটি পরিবারের সুরক্ষিত হওয়া -নজরুল ইসলাম মঞ্জু শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

বিদেশি আগ্নেয়াস্ত্র গোলাবারুদসহ দুইজনকে ধরল কোস্টগার্ড

  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫০ বার পড়া হয়েছে
????????????

মনির হোসেন, মোংলা:: অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি বেইজ মোংলার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মোংলা পোর্ট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুমারখালি এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, নগদ টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- মোংলা উপজেলার পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাবেক পৌর কাউন্সিলর হাবিবুর রহমানের ছেলে ফিরোজ আহমেদ (৩৭) ও সাদ্দাম হোসেন (৩৫)।

২৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার আনুমানিক দুপুর ২টায় বিসিজি বেইস মোংলার একটি আভিযানিক দল বাগেরহাট জেলার মোংলা উপজেলার মোংলা পোর্ট পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের কুমারখালি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন (৩৫) কে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক আভিযানিক এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থানে তল্লাশি করে ১টি অবৈধ বিদেশী শটগান, ১টি অবৈধ বিদেশী একনলা বন্দুক, ৩৮ রাউন্ড কার্তুজ, ০২ রাউন্ড ফাঁকা কার্তুজ, নগদ ১ লক্ষ টাকা সহ তার বড় ভাই ফিরোজ আহমেদ (৩৭) কে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল আলামতসহ মোংলা থানায় হস্থান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews