রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা পর্যায়ে সমন্বয় সভা বৃহস্পতিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইউসুপ আলী এতে সভাপতিত্ব করেন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই রোগ সম্পর্কে সচেতন হতে হবে। বাড়ির আঙিনা, সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানে, ফুলের টব, প্লস্টিকের পাত্র, ফ্রিজে জমে থাকা পানি, পুরাতন গাড়ির টায়ারে জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে। প্রতি শুক্রবার জুম্মার খুদবার সময় ইমামদের মাধ্যমে ডেঙ্গু সম্পর্কে মুসল্লিদের মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালাতে হবে। এছাড়াও মোবাইলকোর্ট, লিফলেট, মাইকিং এর মাধ্যমে প্রচার করতে হবে। জুলাই থেকে অক্টোবর মাসে ডেঙ্গু রোগ বেশি দেখা দেয়। ডেঙ্গু রোগ প্রতিরোধে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

সভায় জানানো হয়, খুলনা সিটি কর্পোরেশন সকাল আটটা থেকে ১১টা পর্যন্ত মশার লার্ভা নিধণে স্প্রে এবং বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুর্ণাঙ্গ মশা মারার ঔষধ প্রয়োগ করবে।

সভায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন, কেডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews