1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কড়াইলবাসীকে ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের আমরা ‘না’ ভোট দিবো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে-জিএম কাদের ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের নির্মূল করা হবে- র‍্যাব মহাপরিচালক প্রশাসনিক সংস্কারে বড় পদক্ষেপ: দেশে ৪ নতুন থানা, নারী ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন কেয়ার বাংলাদেশের আয়োজনে জলবায়ু সহনশীল কৃষি চর্চা ও শিখন বিনিময় মেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাগেরহাটে ৬জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শার্শা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় আটক ৪ নারী-পুরুষ

  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শার পাচঁভৃলাট সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ৪ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।এর মধ্যে ৩ জন নারী ও একজন পুরুষ রয়েছে। এ পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

গতকাল শুক্রবার (০৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পাচভূলেট সীমান্ত এলাকার একটি মাঠের মধ্য থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত হলো-বাগেরহাট জেলার কচুয়া থানার শাখার গাজী গ্রামের শচীন্দ্রনাথ দাসের ছেলে অপু দাস (২০), একই জেলা সদরের পাতিলাখালী গ্রামের সঞ্জয় শিকদার মেয়ে অর্পিতা শিকদার (৩০),মাগুরা জেলার শ্রীপুর থানার কুপোরিয়া গ্রামের গিরিশচন্দ্রের মেয়ে মঞ্জুশ্রী জোয়ারদার (৩৭) ও একই জেলা সদরের কুপোরিয়া গ্রামের বিনয় জোয়ারদারের মেয়ে দিঘি জোয়ারদার (১৪)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার পিএসসি ইঞ্জিনিয়ার্স বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদে জানা যায় কয়েকজন নারী-পুরুষ অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করছে। এ সময় হাবিলদার ওমর ফারুকের নেতৃত্বে একটি বিশেষ টহলদল রাতে পাচঁভৃলাট গ্রামের একটি মাঠের মধ্য অভিযান চালিয়ে তাদের আটক করে। এর মধ্যে ৩ জন নারী ও একজন পুরুষ রয়েছে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে তাদেরকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট