1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপন নথি ফাঁস,ইমরান খানকে ক্ষমতাচ্যুতে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে ইরানের তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি যুক্তরাষ্ট্র ঈদুল আজহার তারিখ ঘোষণা ঈদে সংবাদপত্রে ৫ দিন ছুটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এডিপি ও পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা অনুমোদন বাগেরহাটে গ্রাম আদালতের ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ভূমি মেলা উপলক্ষে দাকোপে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি সাথে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর শুভেচ্ছা বিনিময় টিয়াঘাটায় ভূমিসেবা মেলা-২০২৬ উদযাপন সফল করার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক বাপ্পীকে সংবর্ধনা; কলেজ উন্নয়নে নানা আশ্বাস

চট্রগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন ৪৮ নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

মনির হোসেন:: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন তেলবাহী বাংলার সৌরভ নামের জাহাজে আগুন লাগার ঘটনায় ৪৮ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধারকৃত একজন নাবিকের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

৫ অক্টোবর শনিবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার রাত ১২ টা ৪০ মিনিটে চট্টগ্রামের বহিঃনোঙ্গরে অবস্থানরত বিএসসির অয়েল ট্যাংকার বাংলার সৌরভ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোস্ট গার্ড টাগ বিসিজিটি প্রমত্ত সর্বপ্রথম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নি নির্বাপন কার্যক্রম আরম্ভ করে। তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড জাহাজ বিসিজিএস শ্যামল বাংলার ৪টি উদ্ধারকারী দল এবং কোস্টগার্ডের ৩টি মেটাল শার্ক ঘটনাস্থলে গিয়ে উক্ত জাহাজের সর্বমোট ৪৮ জন ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ক্রুদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনুমানিক রাত ২টা ৩৫ মিনিটে কোস্ট গার্ড টাগ বিসিজিটি প্রমত্ত, বাংলাদেশ নৌবাহিনীর টাগ এবং চট্টগ্রাম বন্দরের টাগ এর ২ ঘন্টার সম্মিলিত প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়।

তিনি আরও বলেন, অগ্নি নির্বাপনী ও উদ্ধার তৎপরতায় কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে। কোস্টগার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট