1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
একটি দলের কর্মকাণ্ড মানুষ ১৯৭১ সালে দেখেছে-তারেক রহমান নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার প্রয়োজন নাও হতে পারে-মেডিকেল বোর্ডের চিকিৎসক সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদে ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন। পাইকগাছায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কমিটির সভা এনসিপিসহ তিন দলের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ ঘোষণা মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১১ জেলে উদ্ধার ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় সিইসি ও চার নির্বাচন কমিশনার

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজন আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

মনির হোসেন:: গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পূর্ব জোনের অধিনস্ত বিসিজি স্টেশন টেকনাফের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের কাটাবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৩টি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে।

আটকরা হলেন-মৌলভী মনির আহমেদ (৫২), মোঃ সোহেল (২৫) এবং মোঃ জিয়াউল ইসলাম (২৭)।

১০ অক্টোবর বৃহস্পতিবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি বলেন, বেশ কিছু দিন ধরে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের মৌলভী মনির ও তার সহকারীরা স্থানীয় জনগন ও জনসাধারণদের জিম্মি করে জোরপূর্বক জমি দখল, লুটতরাজ, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপর্কম মুলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল বলে জানা যায়। অতঃপর গোপন সংবাদের ভিত্তিতে ১০ অক্টোবর বৃহস্পতিবার রাত ২টায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ, র‍্যাব সিপিসি-০১ এবং টেকনাফ পুলিশ এর সমন্বয়ে টেকনাফ থানাধীন কাটাবুনীয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মৌলভী মনির আহমেদ (৫২), মোঃ সোহেল (২৫) এবং মোঃ জিয়াউল ইসলাম (২৭) কে ২৩ টি বিভিন্ন দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিদের জব্দকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট