1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি সরকার চাইলে টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান-পিসিবি চেয়ারম্যান স্বাধীনতাবিরোধীরা এখন ভোট চাচ্ছে: মির্জা ফখরুল লেবার পার্টিকে যুক্ত করে জামায়াতের ফের ১১ দলীয় জোট গঠন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না: জিএম কাদের জর্জিয়ায় নিজ হাতে স্ত্রীসহ ৪ খুন, আলমারিতে লুকিয়ে প্রাণ বাঁচাল তিন শিশু ভারতের গুরুত্বপূর্ণ সহযাত্রী বাংলাদেশ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় মহান স্বাধীনতা অর্জন করেছি-প্রধান উপদেষ্টা পাইকগাছায় ফ্রেন্ডশিপ নবপল্লবের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন- ইউএনও রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার অনুমতি ছাড়া দেশত্যাগ

মোংলা বন্দর দিয়ে ৮০ শতাংশ গাড়ি আমদানিতে বাড়ছে রাজস্ব আয়

  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

মনির হোসেন,মোংলা:: অপার সম্ভাবনার মোংলা সমুদ্র বন্দর দিয়ে ২০০৯ সালে সর্বপ্রথম রিকন্ডিশন গাড়ি আমদানি শুরু হয়। ওই বছরই ৩ হাজার ১১৯টি আমদানির মধ্যদিয়ে রাজস্ব আদায়ে নবযুগের সূচনা হয় মোংলা বন্দরে। এভাবে প্রতিবছরই বাড়তে থাকে বিলাশবহুল গাড়ি আমদানি।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ১৫ বছরে মোংলা বন্দর দিয়ে ১ লাখ ৮৩ হাজার ৮৩৯টি রিকন্ডিশন গাড়ি আমদানি করা হয়েছে।

বন্দর সংশ্লিষ্টরা জনান, পদ্মা সেতু চালুর পর থেকে মোংলা বন্দরের মাধ্যমে গাড়ি আমদানি বেড়েছে। এ খাত থেকে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় হচ্ছে সরকারের। এই মুহূর্তে বন্দর চ্যানেলের গভীরতা বাড়াতে পারলে বন্দরে আরও বড় জাহাজ আসতে পারবে। তখন একসঙ্গে অনেক বেশি গাড়ি আনা যাবে, কমবে পরিবহন খরচ।

বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারবিডা) সভাপতি মো. হাবিব উল্লাহ ডন বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ এখন নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। গাড়ির যন্ত্রাংশ চুরির ঘটনা এখন আর মোংলা বন্দরে ঘটে না। আমদানিকৃত গাড়ির প্রায় ৮০ শতাংশই এখন মোংলা বন্দর দিয়ে আমদানি করা হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষ আরো জানায়, বন্দরের রাজস্ব আয়ের সিংহভাগই আসে রিকন্ডিশন গাড়ি ও কন্টেইনার পণ্য আমদানির মাধ্যমে । বর্তমানে গাড়ি আমদানির কারনে বন্দর এবং কাস্টমস মিলে বছরে ৩৫০-৪০০ কোটি টাকা রাজস্ব আয় করছে। পদ্মা সেতু চালু হওয়ার পর মোংলা বন্দর দিয়ে পণ্য রপ্তানি বেড়েছে। বিশেষ করে রেডিমেট গার্মেন্টস পণ্য এখন এ বন্দর দিয়ে রপ্তানি করা হচ্ছে। এমন আমদানি-রপ্তানির ধারাবাহিকতা অব্যাহত থাকলে বন্দরের রাজস্ব আয় ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট