1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
একটি দলের কর্মকাণ্ড মানুষ ১৯৭১ সালে দেখেছে-তারেক রহমান নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার প্রয়োজন নাও হতে পারে-মেডিকেল বোর্ডের চিকিৎসক সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদে ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন। পাইকগাছায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কমিটির সভা এনসিপিসহ তিন দলের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ ঘোষণা মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১১ জেলে উদ্ধার ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় সিইসি ও চার নির্বাচন কমিশনার

দাকোপে দূর্যোগ প্রশমন দিবস পালিত

  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: “আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যে দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং এসডিআরআর প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে রবিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মাঠ থেকে ব্যানার ফেস্টুনসহ বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি চালনা পৌর সদর প্রদক্ষিন শেষে উপজেলা বীরমুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে বলেন, প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধের সক্ষমতা আমাদের হাতে নেই, কিন্তু দূর্যোগে ক্ষতি কমাতে আমাদের উপযুক্ত হিসাবে গড়ে উঠতে হবে। বিশেষ করে দাকোপের মত উপকুলিয় এলাকার প্রতিটি মানুষকে দূর্যোগে টিকে থাকতে সাহসী এবং সক্ষমতা অর্জন করতে হবে। এ সময় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, উপজেলা সিপিপি টিম লিডার দেবাশিষ ঢালী, এনজিও প্রতিনিধি পল বাড়ৈ, সোয়াইব উদ্দিন, এসডিআরআর প্রজেক্টের প্রকল্প কর্মকর্তা মোসাঃ ফারহানা, ইকবাল হোসেন, নকিবুল হোসেন, বিলিয়াম বিশ্বাস, মোঃ আব্দুল্লাহ প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট