1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১০ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপ ফুটবল,শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ দিতে শিক্ষাবর্ষ ছোট করছে মেক্সিকো ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই সরকারের অগ্রাধিকার-প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে-প্রধানমন্ত্রী ৬ জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত, এটি মহামারি নয় বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিতলমারীর ইউএনও ও শিক্ষা কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা বটিয়াঘাটায় পাগলা কুকুরের আতঙ্ক : একই দিনে ৫ জন সহ গবাদিপশু হাস মুরগী আক্রান্ত বাগেরহাটে বাবা- মেয়ের কৃতিত্ব: জাতীয় ও বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

লেবাননের ১০০ বছর ঐতিহ্যবাহী মসজিদে ইসরায়েলের হামলা

  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: লেবাননের একটি পুরোনো মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রোববার (১৩ অক্টোবর) মধ্যরাতে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। -এএফপি

দেশটির বার্তাসংস্থা জানিয়েছে, “রাত ৩টা ৪৫ মিনিটে শত্রুবাহিনীর বিমান কেফার তিবনিত গ্রামের পুরোনো মসজিদ লক্ষ্য করে হামলা চালায়। এতে মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।” গ্রামটির মেয়র ফুয়াদ ইয়াসিন বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, আমাদের গ্রাম তাদের একটি প্রিয় স্থানকে হারিয়েছে। মসজিদটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ বিভিন্ন কারণে এটির পাশের চত্বরে আমাদের সবার পরিবারের সদস্যরা জড়ো হতেন। মসজিদটি কমপক্ষে ১০০ বছরের পুরোনো।

গত এক বছর ধরে দখলদার ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সংঘর্ষ চলছে। তবে ২৩ সেপ্টেম্বর থেকে তাদের মধ্যে অনানুষ্ঠানিক যুদ্ধ শুরু হয়। ওইদিন থেকে এখন পর্যন্ত রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে অন্তত দুই হাজারের বেশি লেবাননির মৃত্যু হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

ইসরায়েলি বাহিনী হামলার তীব্রতা বাড়ানোর পর হিজবুল্লাহ জানিয়েছে তারাও তাদেরও হামলার পরিধি বাড়িয়ে দেবে। এর অংশ হিসেবে দখলদার ইসরায়েলের বিভিন্ন নতুন বসতিতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। যা সীমান্ত থেকে অনেক ভেতরে অবস্থিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট