বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল পাইকগাছায় ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

হিজবুল্লাহর ড্রোন হামলায় ৪ ইসরায়েলি দখলদার সেনা নিহত

  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইসরায়েলের একটি ঘাঁটি লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত ও ৬০ জনের বেশি আহত হয়েছেন।

লেবাননের ইরান–সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ এ ড্রোন হামলা চালায় বলে খবর পাওয়া গেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

বিবিসির খবরে বলা হয়, হাইফার দক্ষিণে বেনইয়ামিনা এলাকায় ইসরায়েলি সেনা ঘাঁটিতে এ হামলা চালানো হয়। আহতদের মধ্যে ৭ সেনার অবস্থা গুরুতর।

এদিকে এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ।

বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তেল আবিব ও হাইফার মাঝামাঝি এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) গোলানি ব্রিগেডের একটি প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। গত বৃহস্পতিবার দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews