রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

মা ইলিশ সংরক্ষণ অভিযানে মোংলায় কোস্টগার্ডের টহল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

মনির হোসেন:: মা ইলিশ সংরক্ষণ অভিযানে মোংলা ও সুন্দরবন উপকূলীয় এলাকার জেলে ও মৎস্য ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি নদ-নদীতে টহল জোরদার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। এছাড়াও ইলিশ রক্ষার্থে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে কোস্টগার্ডের পক্ষ থেকে।

১৫ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২ টায় কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে

কোস্টগার্ড কর্মকর্তা কমান্ডার মোহাম্মদ রাশেদুল করিম বলেন, ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষ্যে ‘‘মা ইলিশ’’ রক্ষার্থে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই ধারবাহিকতায় ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ মোতাবেক ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে।

এ উপলক্ষ্যে “মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৪” পরিচালনায় তৎপর ভূমিকা পালন করছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন। জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালিয়ে সচেতন করছে কোস্টগার্ড পশ্চিম জোন। ১৫ অক্টোবর মঙ্গলবার মা ইলিশ সংরক্ষণ অভিযানের তৃতীয় দিনে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন নদীসমূহে টহল কার্যক্রম চলমান রয়েছে । এছাড়াও পার্শ্ববর্তী দেশের মাছ ধরা ট্রলার যাতে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে মৎস্য আহরণ করতে না পারে সেজন্য বাংলাদেশ কোস্টগার্ডের টহলরত জাহাজ সর্বদা কাজ করে যাচ্ছে। বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় ও নদী এলাকার মৎস্য অভায়শ্রমগুলোতে মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ড পশ্চিম জোনের টহল সার্বক্ষণিক অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews