1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
একটি দলের কর্মকাণ্ড মানুষ ১৯৭১ সালে দেখেছে-তারেক রহমান নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার প্রয়োজন নাও হতে পারে-মেডিকেল বোর্ডের চিকিৎসক সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদে ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন। পাইকগাছায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কমিটির সভা এনসিপিসহ তিন দলের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ ঘোষণা মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১১ জেলে উদ্ধার ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় সিইসি ও চার নির্বাচন কমিশনার

খুলনায় ডেঙ্গু প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ কমিটির চতুর্থ সভা বুধবার সকালে খুলনা সিটি কর্পোরেশনের জিআইজেড সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় খুলনা বিভাগের স্থানীয় সরকার দপ্তরের পরিচালক মোঃ তবিবুর রহমান সভাপতিত্ব করেন।
সভায় সভাপতি বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই। ডেঙ্গু পরিস্থিতি জটিল আকার ধারন করেছে। খুলনা শহর একটি আদর্শ হেলথ সিটি। সুতরাং বর্তমান ডেঙ্গু পরিস্থিতিকে হালকাভাবে নেওয়ার কোন সুযোগ নেই। প্রত্যেকে তার দায়িত্ব সঠিকভাবে পালন করলে এ প্রকোপ থেকে রেহাই পাওয়া যাবে।
সভায় প্রধান বর্জ্যব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে ওয়ার্ডভিত্তিক ক্রাশ প্রোগ্রাম চালু রয়েছে। এ প্রোগ্রামের আওতায় মশা নিধনে প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন দুই শিফটে কাজ করা হচ্ছে। প্রথম শিফটে লার্ভিসাইড বা কালো তেলের যে কোন একটি স্প্রে করা হয় এবং বিকালে এ্যাডাল্টিসাইড ফগিং করা হয়। এ কাজে ৫৬টি ফগার মেশিন ও ৪৭টি হ্যান্ড স্প্রে মেশিন ব্যবহার করা হচ্ছে। এছাড়া বিভিন্ন ডোবা, নালার আবর্জনা ও ড্রেনের পেড়ীকাদা অপসারণ করা হচ্ছে।
সভায় দোলখোলা এবং রায়পাড়া এলাকা দুইটিকে ডেঙ্গু হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়। এ এলাকা দু’টিসহ সিটি কর্পোরেশনের জনবহুল স্থানসমূহে মাইকিংসহ অন্যান্য প্রচার কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়।
সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, কেসিসির সচিব শরীফ আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার, ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, খুলনা ডেপুটি সিভিল সার্জন ডা: শেখ মোহাম্মদ কামাল হোসেনসহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশন এলাকায় জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ৩৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, তবে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট