মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ-প্রধানমন্ত্রী কোস্টগার্ডের অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ দুই মাদককারবারি আটক টেকসই উন্নয়নের স্বপ্ন পূরনে দাকোপে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী এসডিজি ভিলেজ উদ্বোধন শার্শার লক্ষনপুরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কুল কলেজে ফলজ বৃক্ষের চারা প্রদান চার দিন পর গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১৯ মরদেহ হরমুজ প্রণালি খুলতে জটিল শর্ত ইরানের মির্জা ফখরুলই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, ইউএনও ও সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি

বাগেরহাটে ৮০ হাজার কিশোরী পাচ্ছে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: মানবদেহে বিভিন্ন প্রকার ক্যানসার হয়ে থাকে। এর কিছু বেশির ভাগ ক্যান্সার হওয়ার কারন যানা যায় না। তবে জরায়ুমুখের ক্যান্সারে মানুষের শরীরের বাইরের জীবানুর মাধ্যমে হয়ে থাকে। বিশেষ করে যৌন সংক্রমনের মাধ্যমে এই ক্যান্সার হয়ে থাকে। প্রতি বছর বাংলাদেশে বিপুল পরিমাণ নারী জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হয়। এর মধ্যে ৪ হাজার ৫১ জন নারী মারা যায়। তথ্য অনুযায়ী এক লক্ষ নারীর মধ্যে ১১ জন এই ক্যান্সারে আক্রান্ত। তবে এই জরায়ুমুখের ক্যান্সারের টিকা আবিষ্কারর হয়েছে, বর্তমানে সফলভাবে ইই টিকা কাজ করছে । বাংলাদেশর নারীদের জরায়ুমুখের ক্যান্সারে ঝুঁকি কমাতে বর্তমান সরকার ৫ম শ্রেণির ৯ম শ্রেণী পর্যন্ত কিশোরীদের বিনামূল্যে টিকা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। জেলায় প্রায় ৮০ হাজার কিশোরীরকে এই টিকা দেওয়া হবে। মঙ্গলবার ( ২২ অক্টোবর) দুপুরে বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান এই তথ্য জানান।
এসময়, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শেখ রিয়াদুল জামান, ডাঃ রিয়াসত আজীমসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেপিুটি সিভিল সার্জন আরও বলেন, এই টিকা প্রদানের জন্য সকলকে সচেতন হতে হবে। আমাদের টিকাদানকর্মী প্রতিটি বিদ্যালয়ে গিয়ে কিশোরীদের টিকা প্রদান করবে। জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে অভিভাবক, শিক্ষক ও সমাজের সব শ্রেনির মানুষদের ইতিবাচক মনোভাব প্রকাশের আহবান জানান বক্তার।
টিকা গ্রহনের জন্য নির্দিষ্ট বয়সী ও নির্ধারিত শ্রেণিতে অধ্যয়নরত কিশোরীরা www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে টিকাকার্ড সংগ্রহ করতে পারবে। পরে ঐ কার্ড দেখিয়ে টিকার ডোজ গ্রহণ করতে হবে। বাল্যবিবাহ, ঘনঘন সন্তান প্রসব, একাধিক যৌনসঙ্গী, ধূমপায়ী, দুর্বলরোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জনগোষ্ঠী, যে সকল নারী প্রজনন স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন নন এবং সমস্যার প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের অথবা স্বাস্থ্য কর্মীর পরামর্শ নেন না তাদের এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews