মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ-প্রধানমন্ত্রী কোস্টগার্ডের অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ দুই মাদককারবারি আটক টেকসই উন্নয়নের স্বপ্ন পূরনে দাকোপে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী এসডিজি ভিলেজ উদ্বোধন শার্শার লক্ষনপুরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কুল কলেজে ফলজ বৃক্ষের চারা প্রদান চার দিন পর গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১৯ মরদেহ হরমুজ প্রণালি খুলতে জটিল শর্ত ইরানের মির্জা ফখরুলই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, ইউএনও ও সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি

ঘূর্ণিঝড় ডানা: খুলনা জেলায় ছয়শত চারটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নি¤œচাপটি ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘ডানা’য় পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টির প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়নসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়োহাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
ঘূর্ণিঝড় ‘ডানা’ এর প্রভাবে সম্ভাব্য দুর্যোগ বিবেচনায় নিয়ে খুলনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন ।
সভায় জানানো হয়, ঘূর্ণিঝড়কালে দুর্যোগ মোকাবেলায় জেলায় ছয়শত চারটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। কেন্দ্রগুলোয় মানুষের অবস্থান করার মতো পরিবেশ নিশ্চিতে কাজ করা হচ্ছে। খুলনার বিভিন্ন উপজেলায় ১০ থেকে ১২ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সে স্থানগুলোয় নজর রেখে প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। দুর্যোগকালে স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, আইনশৃঙ্খলারক্ষার মতো জরুরিসেবা নিশ্চিতে ব্যবস্থা নেয়া হয়েছে।
সভায় সিভিল সার্জন ডাঃ শেখ সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোঃ হাফিজুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিম-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews