1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি সরকার চাইলে টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান-পিসিবি চেয়ারম্যান স্বাধীনতাবিরোধীরা এখন ভোট চাচ্ছে: মির্জা ফখরুল লেবার পার্টিকে যুক্ত করে জামায়াতের ফের ১১ দলীয় জোট গঠন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না: জিএম কাদের জর্জিয়ায় নিজ হাতে স্ত্রীসহ ৪ খুন, আলমারিতে লুকিয়ে প্রাণ বাঁচাল তিন শিশু ভারতের গুরুত্বপূর্ণ সহযাত্রী বাংলাদেশ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় মহান স্বাধীনতা অর্জন করেছি-প্রধান উপদেষ্টা পাইকগাছায় ফ্রেন্ডশিপ নবপল্লবের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন- ইউএনও রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার অনুমতি ছাড়া দেশত্যাগ

কমলাপুর স্টেশনের স্ক্রিনে লেখা ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’

  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: রাজধানীর কমলাপুর রেলস্টেশনের বহির্গমন পথের ডিজিটাল স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা একটি স্লোগান প্রচার করতে দেখা গেছে। এ ঘটনায় জড়িতদের খুঁজছে স্টেশন কর্তৃপক্ষ।

শনিবার (২৬ অক্টোবর) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনের বাইরে পথের স্ক্রিনে এই স্লোগান প্রচারিত হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

ধারণা করা হচ্ছে স্টেশনে থাকা কোনো যাত্রী এই ভিডিওটি ধারণ করে পোস্ট করেছেন। এরপরই এ নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকেই এ ঘটনায় জড়িতদের স্বৈরাচারের দোসর উল্লেখ করে তাদের গ্রেফতাদের দাবি জানিয়েছেন।

ভিডিওটি ফেসবুকে শেয়ার করে পলাশ মাহবুব নামের একজন লিখেছেন, ‘ঠিক মতো ট্রেন চলার নাম নাই। কিন্তু এসব ঠিকঠাক চলছে।’

ভিডিওতে দেখা যায়, স্টেশনের বেইরে পথের গেটের ওপরে থাকা ডিজিটাল স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভাসছে। এখানে সাধারণত ‘ধন্যবাদ’, ‘স্বাগতম’ বা যাত্রীদের সচেতনতামূলক বিভিন্ন বাণী প্রচারিত হয়।

ঢাকা রেলওয়ে স্টেশনের একটি সূত্র জানায়, ভোর ৫টা ৫৭ মিনিট থেকে সকাল ৯টা ৫১ মিনিট পর্যন্ত ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখাটি স্ক্রিনে প্রদর্শিত হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি অবগত হওয়ার পর স্ক্রিন দুটি বন্ধ করে দেওয়া হয়।

ঢাকা রেলওয়ে স্টেশনমাস্টার আনোয়ার হোসেন বলেন, দুদিন ধরে ট্রেন বিলম্বে ছাড়ছে আমরা এ সমস্যা নিয়ে ব্যস্ত ছিলাম। যাত্রীদের ক্ষোভের বিষয়টা সফটলি হ্যান্ডেল করছিলাম। এরই মধ্যে একজন এসে বললো স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা। পরে আমি গিয়ে দেখি তখন স্ক্রিন বন্ধ করে দেওয়া হয়েছে। কে এই জিনিসটা করছে জানতে পারিনি।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার গণমাধ্যমকে বলেন, সকাল ৯টার দিকে আমরা বিষয়টি জানতে পারি। কেউ কেউ বলছেন, ভোর থেকেই স্ক্রিনে এমন লেখা দেখা গেছে। সকাল ৯টা ৫১ মিনিটে আমরা স্ক্রিন দুটি বন্ধ করি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট