1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু কাল পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীলূু রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা পাইকগাছায় মহান শহীদ দিবস পালনে প্রস্তুতিমূলক সভা খুলনায় দলিতের আয়োজনে নিরাপদ পানি ব্যবহার সম্পর্কিত জ্ঞান বিনিময় কর্মশালা টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ পাইকগাছায় সিটিসিআরপি প্রকল্পে নির্মিত সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক বাগেরহাটে গনি সরদার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন পাইকগাছায় ‘শিকড় শিখন কেন্দ্র’ পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী

বেনাপোলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীসহ আটক ৪

  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় গ্রামে কোহিনুর বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত গৃহবধূ বেনাপোল পৌর এলাকার লটা দীঘি গ্রামের মৃত দুলু মিয়ার মেয়ে।

শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ২ টা থেকে ৪টার দিকে বেনাপোলের দীঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর মরদেহ ময়না তদন্তের জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

স্থানীয়রা ও কোহিনুরের পিতার পরিবার সুত্রে জানায়, কোহিনুরের সঙ্গে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। শনিবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে শারীরিক নির্যাতন করে পরে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে ঘাতক স্বামী পালিয়ে যায়। পরে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার উদ্দেশে ওড়না পেচিয় ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে স্বামী হৃদয়কে পাশের গ্রাম থেকে পুলিশ আটক করে।

এ ঘটনায় ঘাতক স্বামী হৃদয় হোসেনের বাবা, মা ও বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, গৃহবধূ কোহিনুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর থেকে ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট