রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

খুলনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের লোহা চুরি, পিকআপসহ আটক ২

  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা নগরীর খালিশপুর চরের হাট এলাকায় অবস্থিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভান্ডার শাখার গুদাম থেকে রড, অ্যাঙ্গেলসহ প্রায় সাড়ে ৫০০ কেজি লোহা চুরির ঘটনা ঘটেছে। শনিবার সকালে পিকআপসহ চুরি যাওয়া সেই লোহা উদ্ধার করেছে পুলিশ। এ সময় রমজান আলী ও মো. হাসান নামের দুই কর্মচারীকে আটক করা হয়। এ ঘটনায় খালিশপুর থানার এস আই আবদুল হালিম বাদি হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভান্ডার শাখার নির্বাহী প্রকৌশলী খায়রুল হাসান জানান, গুদামের একপাশের সীমানা প্রাচীর ভেঙ্গে নতুন করে কাজ শুরু হয়েছে। এ অবস্থায় প্রায় গুদামের মালামাল চুরি হচ্ছে। শনিবার বেশকিছু মালামাল ধরা পড়েছে বলে শুনেছি।
তিনি জানান, সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলায় নিরাপত্তা প্রহরী বাড়ানো কথা চলছিল। মেকানিক কাজিম উদ্দিন অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালনে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া ইলেকট্রিশান জামাল হোসেনও নিজ কাজের অতিরিক্ত হিসেবে নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করতেন।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে তাদের দুই জন দায়িত্বে ছিলেন। এ সময় পিকআপে মালামাল চুরির বিষয়ে তাদের সম্পৃক্ততার বিষয়টি আলোচনায় আসছে।
খালিশপুর থানার এস আই আবদুল হালিম জানান, খালিশপুর কালিবাড়ি পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি চলছিল। এ সময় একটি পিকআপ চেকপোস্টের সিগনাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পিকআপ থেকে সাড়ে ৫০০ কেজি লোহা উদ্ধার করা হয়। আটক রমজান আলী ও মো. হাসান তাদের সঙ্গে জড়িত ইলিয়াস ও কামাল মোল্লা নামের দুই জন শ্রমিকের নাম বলেছে। ওই ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews