রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

খালিশপুরে বাসের ধাক্কায় বিজিবি সদস্য’র মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম:: নগরীর খালিশপুরে বাসের ধাক্কায় ২১ বিজিবির একজন সদস্য’র মৃত্যুর ঘটনা ঘটছে।
সোমবার সন্ধ্যায় খালিশপুর বিআইডিসি রোডে দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম মুরাদ হোসেন। সে নড়াইল জেলার কালিয়া থানার বড় কালিয়া গ্রামের শেখ নজরুল ইসলামের ছেলে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) বিএম নুরুজ্জামান।

সন্ধ্যার দিকে খুলনা নগরীর খালিশপুর বিআইডিসি রোড খুলনা বিদ্যুৎ কেন্দ্র গেটের পশ্চিমে মোটরসাইকেল আরোহী বি‌জি‌বি সদস‌্য মুরাদ হোসেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাসকে ওভারটেক করে যাওয়ার সময় সংকুচিত সড়কের কারণে ধাক্কা লেগে পড়ে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ সময় মুরাদ হোসেন মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘাতক বাসটি পুলিশি হেফাজতে রয়েছে। তবে চালক বা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি। এদিকে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে তার মরদেহ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews