রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

বাগেরহাটের জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবীতে স্মারকলিপি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানকে দ্রুত প্রত্যাহারের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।মঙ্গলবার (২৯ অক্টোবর)দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের কাছে বাগেরহাটবাসীর পক্ষ থেকে এই স্মারকলিপি তুলে দেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ. সালাম।
এসময়, বাগেরহাট জেলা বিএনপির কমিটির যুগ্ম-আহবায়ক শমশের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, সদস্য শাহেদ আলী রবি, নাসির আহমেদ মালেক, মাহবুবুর রহমান টুটুল, জাসাস সভাপতি মো: কামরুজ্জামান, ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলী সাদ্দাম দীপসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, গেল ২৪ অক্টোবর বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে রায়ু মুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) প্রতিরোধী টিকা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানের উপস্থিতিতে বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান দেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন আহম্মেদ। বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সিভিল সার্জেনের অপসারণের দাবিতে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। ওই দিন রাতেই বাগেরহাট জেলা বিএনপি ও যুবদলের নেতৃত্বে সিভিল সার্জনের অপসারণের দাবিতে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পরে রবিবার (২৭ অক্টোবর)বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে সচেতন বাগেরহাটবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। দাবির পক্ষে একাত্বতা ঘোষনা করে জেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহন করেন।বিএনপি ও সহযোগি সংগঠনের নেতারা সিভিল সার্জনের শাস্তি ও জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবিতে বক্তব্য দেন।
এদিকে বৃহস্পতিবার রাতের পর থেকে সিভিল সার্জন অফিস করছেণ না। একটি সূত্র জানিয়েছে তিনি বাগেরহাটে নেই। তবে মঙ্গলবার ঢাকায় একটি দাপ্তরিক সভায় যোগদান করেছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews