রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

বাগেরহাটে বিনামূল্যে ৪ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী গ্রামে চার সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। অলাভজনক স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান লতিফ মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনব্যাপি এই চিকিৎসা সেবা দেওয়া হয়। সকালে ফাউন্ডেশন ভবনের সামনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়।
লতিফ মাষ্টার ফাউন্ডেশনের সভাপতি ড. মো. ফরিদুল ইসলাম বাবলু‘র সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিএনপির গবেষনা সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, সাবেক যুগ্ম সচিব মোহম্মদ মশিউর রহমান, সাবেক যুগ্ম সচিব শেখ হামিম হোসেন, সাবেক যুগ্ম সচিব খন্দকার রুহুল আমিন, বাগেরহাট জেলা পরিষদের প্রধান নিবার্হী ঝুমুর বালা, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাস, মাষ্টার লতিফ ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসি রফিকুল ইসলাম জগলু সিপিএ, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিগণ ফাউন্ডেশন চত্বরে গাছের চারা রোপন করেন।
এদিন বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের ২০জন বিশেষঞ্চ চিকিৎসক দূরদূরান্ত থেকে আসা রোগীদের চক্ষু, হার্ট, মেডিসিন, গাইনী, নাক-কান-গলা ও চর্ম রোগসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া ৮০০ কিশোরীকে প্রজনন স্বাস্থ্য সচেতনা মূলক প্রশিক্ষন প্রদান করা হয়।
আয়োজকরা জানান, প্রত্যন্ত গ্রামের মানুষরা আসলে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নেওয়ার সুযোগ খুব কম পায়। যার কারণে আমরা এই আয়োজন করেছি। ভবিষ্যতেও এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews