রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

পাইকগাছায় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং অভিযানে জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি:: পাইকগাছা উপজেলা সদরের বিভিন্ন বাজারে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং এর উদ্দেশ্যে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পৌরসভা বাজারে কাঁচা বাজার, চাউল পট্টি, মুদিদোকানি, মাছ- মাংস মার্কেট সহ বিভিন্ন দোকানে দ্রব্যমূলক নিয়ন্ত্রণ এবং মনিটরিং এর উদ্দেশ্যে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। অভিযানে দোকানে যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্যদ্রব্য বিক্রয় ও ক্রয় রশিদ সংরক্ষণ না করা অপরাধে ৪টি প্রতিষ্ঠানের ব্যবসায়ীকে মোট ১৪ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম বলেন, বাজার মনিটরিং কালে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান, পেশকার আনিছুর রহমান, আনসার, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews