1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই-এনবিআর চেয়ারম্যান তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ চোরাকারবারি দলের ৫ সদস্য আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৪১৯ বার পড়া হয়েছে

মনির হোসেন:: চট্টগ্রামে সাঙ্গু নদীর মোহনায় কোস্টগার্ডের অভিযানে ছিঁচকে চুরির অন্যতম নেতা বাচ্চু মিয়া গ্রুপের ১টি কাঠের সাম্পান বোট ও দেশীয় অস্ত্রসহ ৫ সদস্য আটক করা হয়েছে।

১ নভেম্বর শুক্রবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১ নভেম্বর ২০২৪ তারিখ শুক্রবার রাত পৌনে ২ ঘটিকায় আনোয়ারা থানাধীন জুইদন্ডি খাল হতে ছিঁচকে চোরের ১টি গ্রুপ ইঞ্জিন চালিত সাম্পান যোগে সাঙ্গু নদীর মোহনায় অবস্থানরত কন্টেইনার বহনকারী চীনা পতাকা বাহী একটি বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশ্যে গমন করবে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিসিজি স্টেশন সাঙ্গু কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময়, কোস্ট গার্ড সদস্যরা সাঙ্গু নদীর মোহনা হতে রায়পুর ইউনিয়নস্থ দোভাষীর হাট এলাকার ছিঁচকে চুরির অন্যতম নেতা বাচ্চু মিয়া গ্রুপের ১টি কাঠের সাম্পান বোট সহ ৫ জন ছিঁচকে চোরকে আটক করতে সক্ষম হয়। কোস্টগার্ড সদস্যরা জব্দকৃত বোটটিতে তল্লাশী চালিয়ে ৪ টি দেশীয় অস্ত্র, চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ৮টি টুলস, ৮০ লিটার ডিজেল ও ৩টি মোবাইল ফোন জব্দ করে।

তিনি আরো বলেন, জব্দকৃত মালামাল ও আটককৃত আসামিদের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট