1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পতাকা হাতে ইরানি তরুণীর অটল ঘোষণা- ‘এ পতাকা কখনও মাটিতে পড়বে না’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল ও তামিমসহ ১৫ জন তথ্যমন্ত্রী শাপলা ট্রাজেডিকে প্রথম ‘গণহত্যা’ বলেছিল বিএনপি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক নিরন্তর অনুপ্রেরণার উৎস -মোঃ আসাদুজ্জামান চিতলমারীতে জুলাই যোদ্ধার স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিএনপি’র মতবিনিময় সভা শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের আগাম প্রস্তুতি ; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা মুক্তিযোদ্ধা পরিবারের জমির ধান কেটে নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই-খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী চিতলমারীতে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

কোস্টগার্ড পরিচালিত যৌথ অভিযানে ভোলার দুর্ধর্ষ সন্ত্রাসী সুজন আটক

  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কোস্টগার্ড দক্ষিণ জোন ও পুলিশের যৌথ অভিযানে ভোলা দুর্ধর্ষ সন্ত্রাসী সুজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। এসময় জব্দ করা হয় ৩টি দেশীয় অস্ত্র, একটি চাইনিজ ছুরি ও ৩টি গ্রেনেড।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ নভেম্বর বুধবার আনুমানিক রাত ২টা ১৫ মিনিট হতে ভোর ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা এর একটি আভিযানিক বাংলাদেশ কোস্টগার্ড ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে ভোলা জেলার সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ইউনিয়নে পশ্চিম চরপাতা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উক্ত এলাকা থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ সুজনকে ৩টি গ্রেনেড, ১টি চাইনিজ ছুরি ও ৩টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। আটককৃত সন্ত্রাসী দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরণের অপকর্ম পরিচালনা করে আসছিল বলে জানা যায়।

তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত সন্ত্রাসী এবং জব্দকৃত গ্রেনেড, চাইনিজ ছুরি ও দেশীয় অস্ত্র ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট