মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ-প্রধানমন্ত্রী কোস্টগার্ডের অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ দুই মাদককারবারি আটক টেকসই উন্নয়নের স্বপ্ন পূরনে দাকোপে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী এসডিজি ভিলেজ উদ্বোধন শার্শার লক্ষনপুরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কুল কলেজে ফলজ বৃক্ষের চারা প্রদান চার দিন পর গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১৯ মরদেহ হরমুজ প্রণালি খুলতে জটিল শর্ত ইরানের মির্জা ফখরুলই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, ইউএনও ও সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত

  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে খুলনায় প্রতিবাদ সমাবেশ ও গণজমায়েত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রবিবার (১১ নভেম্বর) নগরীর হাদিস পার্কের দক্ষিনা গেটে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ ও গণজামায়েত অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী দল’ আখ্যা দিয়ে তাদের বিচারের দাবি করেন। একই সঙ্গে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিরীহ মানুষকে হত্যা করার জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি তোলেন তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, তিন মাস যেতে না যেতেই এই গণহত্যাকারী দল একটা কর্মসূচি ঘোষণা করেছেন। আপনারা দেখছেন যে আমরা অনেক ধৈর্যশীলতার পরিচয় দিয়েছি। আমরা ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছি বলেই তারা এখন এই দুঃসাহস দেখাতে পারছে। আমরা যদি আপনাদের কৌশল অনুসরণ করতাম তাহলে কর্মসূচি কেন, আপনাদের চিহ্নও খুঁজে পাওয়া যেত না। আমরা এখনও নিয়মের মধ্যে আছি এবং নিয়মের মধ্যে থেকে কাজ করতে চাই, আমাদের যদি নিয়মের বাইরে যাওয়া লাগে আপনাদের পিঠের চামড়া থাকবে না।

উল্লেখ্য, রোববার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেনের স্মরণে ও গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দল আওয়ামী লীগ। গতকাল শুক্রবার রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ কর্মসূচির কথা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews