রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

খুলনা বেতারে সংবাদদাতা নিয়োগ

  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: আঞ্চলিক বার্তা সংস্থা, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আওতাধীন খুলনা জেলা, মহানগর ও ক্রীড়া সংবাদদাতা, মোংলা বন্দর, সাতক্ষীরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলার সংবাদাতা চুক্তিবদ্ধকরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করেছে।
নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর এবং সাংবাদিকতায় কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
অডিও এবং ভিডিও প্রতিবেদন তৈরিতে পারদর্শীদের অগ্রাধিকার দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর-২০২৪ খ্রি. তারিখের মধ্যে আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক, আঞ্চলিক বার্তা সংস্থা, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের বরাবর আবেদন পাঠাতে হবে। আবেদপত্রের সাথে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রেরর ফটোকপি এবং সকল একাডেমিক পরীক্ষার সত্যায়িত সনদপত্র ও অভিজ্ঞতা সনদপত্র সংযুক্ত করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
খুলনা আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোঃ নূরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এবিষয়ে বিস্তারিত তথ্যের জন্য খুলনা বেতারের নোটিশবোর্ড অথবা ০২-৪৭৭৭০২৪৪৭ এ ফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews