বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পাইকগাছার বাদুড়িয়ার পুকুরে শোলের সমারোহ; বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ

হোয়াইট হাউসের ‘সর্বকনিষ্ঠ’ প্রেস সেক্রেটারি হচ্ছেন ক্যারোলিন

  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হতে চলেছেন ক্যারোলিন লেভিট। শনিবার (১৬ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পদের জন্য ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটের নাম ঘোষণা করেছেন। ক্যারোলিন ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র ছিলেন।

শুক্রবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘ক্যারোলিন দক্ষ ও দৃঢ়চেতা একজন মানুষ। যোগাযোগের ক্ষেত্রে নিজের পারদর্শিতা তিনি দুর্দান্তভাবে প্রমাণ করেছেন। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে তিনি ভালোভাবে দায়িত্ব পালন করবেন ও আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন।’

গতকাল অনলাইনে সম্প্রচার হওয়া ফক্স নিউজের এক পডকাস্টে অংশ নিয়ে ক্যারোলিন জানান, ট্রাম্পের প্রচার শিবিরে তিনি ন্যাশনাল প্রেস সেক্রেটারি হিসেবে ভূমিকা রেখেছিলেন। নির্বাচনের আগে গত জুলাইয়ে তিনি প্রথম সন্তানের জন্ম দিয়েছেন।

পডকাস্টে ক্যারোলিন বলেন, রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠেননি তিনি। নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে মধ্যবিত্ত একটি ব্যবসায়ী পরিবারে তার বেড়ে ওঠা। ম্যানচেস্টারে কলেজে পড়ার সময় থেকে রাজনীতিতে জড়িয়ে পড়েন।

এর আগে হোয়াইট হাউসে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি ছিলেন রন জিয়েগলার। রনের পর এবার ক্যারোলিনই সবচেয়ে কনিষ্ঠ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হচ্ছেন। ক্যারোলিন কারিন জ্যঁ-পিয়েরের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২২ সালের ১৩ মে দায়িত্ব নিয়েছিলেন কারিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews