বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

বাগেরহাটে জাতীয় সাংবাদিক সংস্থার স্মরণ সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি::  বাগেরহাটে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি প্রয়াত মোহাম্মদ আলতাফ হোসেনের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ১৬ নভেম্বর) সন্ধ্যায় বাগেরহাট পৌর শহরে সংগঠনের জেলা কমিটির অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত স্মরণ সভা দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন। উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম। জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা কমিটির সভাপতি এম হেদায়েত হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, যুগ্ন মহাসচিব মোঃ আব্দুল মজিদ, কাজী মাহমুদুল হাসান , সহকারী মহাসচিব আতিকুর রহমান আজাদ ,মোঃ হাসান সর্দার জুয়েল, সাংগঠনিক সচিব মোঃ রাসেল সরকার , অর্থ সচিব আবেদ আলী, জেলা কমিটির সাবেক সভাপতি ও উপদেষ্টা মোল্লা আব্দুর রব, সিনিয়র সহ-সভাপতি এস এম রাজ ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন খান সুমন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার , অর্থ সম্পাদক আরিফ ঢালী,দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, প্রচার সম্পাদক, নকীব মিজানুর রহমান ,সমাজকল্যন সম্পাদক হানিফ শিকদার প্রমূখ। স্মরণ সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews