মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ-প্রধানমন্ত্রী কোস্টগার্ডের অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ দুই মাদককারবারি আটক টেকসই উন্নয়নের স্বপ্ন পূরনে দাকোপে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী এসডিজি ভিলেজ উদ্বোধন শার্শার লক্ষনপুরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কুল কলেজে ফলজ বৃক্ষের চারা প্রদান চার দিন পর গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১৯ মরদেহ হরমুজ প্রণালি খুলতে জটিল শর্ত ইরানের মির্জা ফখরুলই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, ইউএনও ও সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি

অবশেষে এক সপ্তাহ পর বেনাপোল থেকে দূরপাল্লার সব বাস চলাচল শুরু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: অবশেষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে এক সপ্তাহ পর সব ধরণের দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচ টায় বেনাপোল থেকে দূরপাল্লার সব বাস চলাচল শুরু হয়েছে। উল্লেখ্য গত ২২ নভেম্বর থেকে আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল।

আশিক পরিবহন ম্যানেজার মিলন হোসেন জানান, নৌ-পরিবহন উপদেস্টা ও স্থলবন্দর চেয়ারম্যান স্যারের সাথে আলোচনা হয়েছে। তিনি পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের দাবি মেনে নিয়েছেন। এখন থেকে বেনাপোল চেকপোস্ট স্থলবন্দর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার সব বাস চলাচল করবে।

‘বেনাপোল পরিবহন ম্যানেজার সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, গত ৭ নভেম্বর উপজেলা প্রশাসন বেনাপোলের কাগজপুকুরে পৌরবাস টার্মিনাল উদ্বোধন করেন“স্বাভাবিক ভাবেই চলছিল সব কার্যক্রম। প্রশাসন এবং পৌরবাস টার্মিনাল কর্তৃপক্ষ হঠাৎ করে দূরপাল্লার যাত্রীগুলো গভীর রাতে কাগজপুকুর টার্মিনালে জোর করে নামিয়ে দেওয়ায় মালিক সমিতি ও পরিবহন শ্রমিকদের সাথে মতের বিরোধ তৈরী হয়। বন্ধ হয়ে যায় দূরপাল্লার সব বাস চলাচল। অবশেষে পরিবহন মন্ত্রণালয় এবং বন্দর চেয়ারম্যান মানযারুল মান্নানের সাথে ফলপ্রসূ আলোচনায় উভয় পক্ষ সিদ্ধান্তে উপনীত হয় সকল এসি বাস স্থলবন্দর বাস টার্মিনালে যাবে। যাত্রী নামিয়ে নতুন করে যাত্রী নিয়ে ফিরে যাবে। এই সিদ্ধান্তের ফলে আজ সন্ধ্যা থেকে দূরপাল্লার সব বাস চলাচল শুরু করা হয়েছে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মামুন কবীর তরফদার জানান, স্থলবন্দরের চেয়ারম্যান মানযারুল মান্নান স্যার আমাকে বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল খুলে দেওয়ার জন্য জানিয়েছেন। স্যারের নির্দেশ মোতাবেক টার্মিনালের গেট খুলে দেওয়া হয়েছে। এখান থেকে নিয়মিত ভাবে এসি বাস চলাচল করবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews