রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

বাশার ও তার পরিবারকে আশ্রয় দেওয়া নিয়ে যা বলল রাশিয়া

  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার পরিবারকে আশ্রয় দিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ।

সোমবার এক প্রেস ব্রিফিংয়ে পেসকভ বলেন, ‘প্রেসিডেন্টের (পুতিন) সিদ্ধান্ত ছাড়া এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এটি তারই সিদ্ধান্ত’।

তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন ক্রেমলিন মুখপাত্র।

একই সঙ্গে মিডিয়ায় প্রকাশিত তথ্যের প্রতি ইঙ্গিত করে পেসকভ বলেন, ‘আমার কাছে এ বিষয়ে যোগ করার মতো ‍আর কিছুই নেই’।

আসাদ শাসনের পতন

সিরিয়ায় গত ২৭ নভেম্বর সশস্ত্র বিদ্রোহীরা সরকারের অবস্থানে ব্যাপক আক্রমণ শুরু করে। এরই ধারাবাহিকতায় তারা কয়েকদিনের মধ্যে গুরুত্বপূর্ণ ইদলিব, আলেপ্পো ও হোম প্রদেশ দখলে নেয়। এক পর্যায়ে ৮ ডিসেম্বর বিদ্রোহীরা রাজধানী দামেস্কে প্রবেশ করে এবং আসাদ প্রশাসন সেনা প্রত্যাহার করে নেয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, প্রসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতা থেকে পদত্যাগ করে সিরিয়ায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দেন।

রাশিয়ায় আসাদের আশ্রয়

রাশিয়ার একটি সূত্র জানিয়েছে, আসাদ এবং তার পরিবার মস্কোতে পৌঁছেছেন এবং তাদেরকে মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট পুতিনের এই সিদ্ধান্ত আসাদের দীর্ঘকালীন মিত্র রাশিয়ার ইতিবাচক ভূমিকার প্রমাণ এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতায় মস্কোর গভীর আগ্রহের প্রতিফলন। সূত্র: তাস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews