বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভারতে গণধর্ষণের পর মুসলিম কিশোরীকে বস্তাবন্দী করে ফেলা হলো পুকুরে লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন তিন পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা! জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়ূর নদীর ওপর ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজ পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার বেনাপোলে মানব পাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সুরক্ষায় ‘হাফওয়ে হোম’-এর যাত্রা শুরু তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন এস এম নাজমুস সালেহীন নিরাপদ ও আধুনিক লেনদেনে ঘোড়াঘাটের মানুষকে উৎসাহিত করলো পূবালী ব্যাংক।

বেনাপোলে বৈধ পথে আনা ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ পন্য আটক

  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল সীমান্তের আইসিপি,বেনাপোল বিওপি, আমড়াখালী এবং রঘুনাথপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ ৩০ হাজার ৮১০ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল এবং গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোলের সীমান্ত এলাকা বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য এবং গাঁজা আটক করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান,নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল আইসিপি সংলগ্ন প্যাসেঞ্জার টার্মিনাল,বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্টে বাস তল্লাশি করে এবং রঘুনাথপুরের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ ৩০ হাজার ৮১০ টাকা মূল্যের ভারতীয় গাঁজা, শাড়ী, থ্রী-পিচ, চাদর, কম্বল, চা-পাতা এবং বিভিন্ন প্রকারের কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।

আটক মালামাল বেনাপোল কাস্টমসে এবং মাদকদ্রব্য গাঁজা ব্যাটালিয়নে জমা দেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews