শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

ডুমুরিয়ার সড়কে আবারও ১ জনের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২২৭৬ বার পড়া হয়েছে

অরুণ দেবনাথ, ডুমরিয়া (খুলনা) প্রতিনিধি:: ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের বালিয়াখালি ব্রীজের পূর্বপাশে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভ্যান যাত্রী মৃদুল গাইন(৫০) প্রাণ হারিয়েছে। অপর ২ যাত্রী আহত হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, গতকাল শীতের সন্ধ্যায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া’র বালিয়াখালি ব্রীজের পূর্বপাশে মেছাঘোনা এলাকা দিয়ে একটি ভ্যানগাড়িতে চড়ে খর্ণিয়া ইউনিয়নের শিংগা গ্রামের ৩ বাসিন্দা বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা নামার পরপরই চুকনগরগামী দ্রুতগতিতে একটি ট্রাক সামনের ভ্যানগাড়িকে ওভারটেক করার সময় পেছন থেকে ধাক্কা দিলে ভ্যান-যাত্রীরা রাস্তার ওপর ছিটকে পড়ে। ওই সময় শিংগা গ্রামের কৃষক মৃদুল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই প্রাণ হারান। আর একই গ্রামের আব্দুল কালাম(৪৫) ও সন্ধ্যা রানী (৪০) গুরুত্বর আহত হয়। দূর্ঘটনার পরপরই এলাকাবাসীর খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এ দূর্ঘটনা প্রসঙ্গে ডুমুরিয়া ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সাত্তার বলেন, গত কয়েকদিনে ডুমুরিয়া হাসপাতাল মোড় থেকে বালিয়াখালি ব্রীজের আশ-পাশের এই ডেনজার জোনে সড়ক দূর্ঘটনায় বেশ-কয়েকজন প্রাণ হারিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews