বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাতিল হতে পারে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ! কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, স্থায়ী দূতাবাস চালুর সিদ্ধান্ত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বটিয়াঘাটায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজাজুড়ে হামলায় কমপক্ষে ৭০ ফিলিস্তিনি নিহত

  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: গাজা উপত্যকাজুড়ে ৩০টি পৃথক হামলায় কমপক্ষে ৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

চিকিৎসক ও উদ্ধারকর্মীরা বলছেন, আহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে।

শনিবার এ সব হামলা চালানো হয়। খবর আলজাজিরার।

সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, গাজা শহরের আল-ঘৌল পরিবারের বাড়িতে ইসরায়েলের হামলায় একই পরিবারের অন্তত ১১ জন সদস্য নিহত হয়েছে। তাদের মধ্যে সাত শিশুও রয়েছে।

গাজা সিটিতে দ্বিতীয় ইসরায়েলি হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। উদ্ধারকারীরা বলছেন, ধ্বংসস্তূপের নিচে অন্তত ১০ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে একদল লোকের উপর ইসরায়েলি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

দক্ষিণ খান ইউনিসে একটি গাড়িতে বোমা হামলায় মানবিক সহায়তা কাজে নিযুক্ত ছয় ফিলিস্তিনি নিরাপত্তারক্ষী নিহত হয়ে হয়েছে।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স বলেছে, তাদের ক্রুরা দক্ষিণে খান ইউনিস এবং উত্তরে গাজা সিটিতে দুটি পৃথক ইসরায়েলি হামলার স্থানে রয়েছেন। উদ্ধারকারীরা একজনের মৃতদেহ উদ্ধার করেছেন এবং খান ইউনিসের আল হালো পরিবারের বাড়ির ধ্বংসাবশেষ থেকে বেশ কয়েকজন আহত ব্যক্তিকে টেনে এনেছে বলে টেলিগ্রামে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews