রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

ইরানে হামলা করে অপরাধ করেছে যুক্তরাষ্ট্র, পরিণতি ভোগ করবে-ইরানের বিপ্লবী গার্ড

  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৬৬৮ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে শনিবার মধ্যরাতের পর হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলেছে, ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র অপরাধ করেছে। মার্কিন সরকার অতীতের মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো থেকে শিক্ষা নেয়নি। ইরানের পারমাণবিক স্থাপনায় আজকের বোমা হামলার জন্য পরিণতি ভোগ করবে যুক্তরাষ্ট্র।

আজ রোববার এক বিবৃতিতে আইআরজিসি বলছে, যুক্তরাষ্ট্রের অতীতেও এমন ব্যর্থ হামলা করে। এসব ব্যর্থ হামলার পুনরাবৃত্তি মার্কিনীদের কৌশলগত অক্ষমতা প্রদর্শন করে। এবারের ইরানে হামলা মধ্যপ্রাচ্যের বাস্তবতার প্রতি অবহেলা প্রদর্শন করে।

বিবৃতিতে আইআরজিসি বলছে, বারবারের ব্যর্থ হামলা থেকে যুক্তরাষ্ট্র শিক্ষা নেওয়ার পরিবর্তে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। এবারের হামলায় অংশ নিয়ে ওয়াশিংটন আগ্রাসনের সামনের সারিতে এসে দাঁড়িয়েছে।

ইরানের আধা সামরিক বাহিনী জানিয়েছে, আমরা আজকের হামলায় অংশ নেওয়া মার্কিন বিমানগুলো কোথায় থেকে উড্ডয়ন হয়েছে, সেসব স্থানগুলো ‘শনাক্ত’ এবং পর্যবেক্ষণ করা হয়েছে।

সতর্ক করে আইআরজিসি বলছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটির সংখ্যা, বিস্তার এবং আকার কোনো শক্তি নয়। বরং এর ফলে এই অঞ্চলে তাদের দুর্বলতা দ্বিগুণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews