1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গ্রাম আদালত মানুষের আইনি সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বড় মাধ্যম: বাগেরহাটের জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে শক্তিধরের বিরুদ্ধে ৪০ দিনের লড়াই ‘ছেলেখেলা নয়’ সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তারাকান্দায় ছাত্রদল নেতা সুজার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চিতলমারীতে ব্যবসায়ী রিপন মন্ডলের উপর হামলার ঘটনায় বিএনপি’র নিন্দা খুলনায় পরিবেশ দিবস পালিত শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার জোরদার করতে মোংলায় মানববন্ধন পুশ-ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় কোস্টগার্ডের নজরদারি জোরদার

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা: ৪ জনের মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এ সময় সংঘর্ষে ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে অন্তত চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন— গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গীপাড়ার সোহেল রানা মোল্লা (৩০) ও ইমন তালুকদার।

গোপালগঞ্জ জেলা হাসপাতাল ও নিহতদের পরিবার সূত্র গণমাধ্যমকে নিহতের তথ্য নিশ্চিত করেছে।

বুধবার বিকালে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস গণমাধ্যমকে বলেন, বিকালে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তারা গুলিবিদ্ধ ছিলেন।

গণমাধ্যমকর্মীরা স্বজনদের সঙ্গে কথা বলে দুজনের পরিচয় নিশ্চিত হয়েছে।

হাসপাতালের আরেকটি সূত্র চারজনের মৃত্যুর কথা জানিয়েছে।

এ দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কারফিউ জারি থাকবে। গোপালগঞ্জ জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট