বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগেরহাটে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৮

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটজনকে আটক করেছে।

সোমবার(২৮ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের রাহাতের মোড়ে একটি আবাসিক ভবন থেকে এদেরকে আটক করে। এসময় উদ্ধারকৃত আলামতসহ আটক ৮ জনকে বাগেরহাট সদর মডেল থানায় সোপর্দ করেছে।আটককৃতরা হলেন ,বাগেরহাট সদর উপজেলার বেমারতা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের এস কে আলমের ছেলে এসকে সুমন, কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র মোঃ জাহিদুল ইসলাম, সদর উপজেলার হুমায়ুন কবির মুরাদের ছেলে মোঃ হৃদয় মল্লিক, নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের মাহাবুব শেখের ছেলে মোঃ জাকারিয়া হোসেন, কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের শাহজান শেখের ছেলে মোহাম্মদ অভি, সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের হাসেম আলী শেখ এর ছেলে শেখ মুফাসসিল হোসেন, কচুয়া উপজেলার বারইখালী গ্রামের চিত্তরঞ্জন সাহার ছেলে সবুজ কুমার সাহা ও সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত আশরাফ আলীর মেয়ে রিক্তা আক্তার। আটককৃতদের কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম গাঁজা, ৫টি এক্সপেন্ডেবল ব্যাটন, ২টি চাইনিজ কুড়াল, ১টি ছুরি, ১টি রামদা, ২টি ককটেল, ৪টি ভুয়া আইডি কার্ড, ৩টি খালি পিস্তলের কার্তুজ, ১২টি মোবাইল ফোন ও ৪টি লাইটার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে এসকে সুমনের নেতৃত্বে বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল।
অভিযানে আটককৃতদের ও জব্দকৃত আলামত বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এসকে সুমনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল-হাসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া তাদের বিরুদ্ধে পূর্বের কোন মামলা রয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews