বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিজ্ঞানী পিসি রায়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: বিশ্বখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র (পি.সি.) রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়।

এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, খুলনা প্রত্নতত্ত্ব বিভাগের উপ-সহকারী পরিচালক মুহিদুল ইসলাম, রাড়ুলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল হাসেম মোড়ল, মোঃ খোরশেদুজ্জামান, পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ, যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি, তুষার কান্তি মন্ডল, বিএনপি নেতা আবুল হোসেন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, ইউপি সদস্য স.ম ছহিলউদ্দীন, মোঃ ইলিয়াস মোড়লসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় আগামী ২ আগস্ট খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ এবং অনুষ্ঠান সফল করতে বিভিন্ন উপ-কমিটি গঠন ও দায়িত্ব বণ্টনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনাও প্রদান করা হয়।

উল্লেখ্য, বিজ্ঞানী পি.সি. রায় একজন পথিকৃৎ রসায়নবিদ, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক হিসেবে বিশ্বব্যাপী সুপরিচিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews