বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

খুলনায় নিউজ নেটওয়ার্কের তিনদিনের কর্মশালা সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি::খুলনায় ‘সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা’ বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকালে নগরীর হোটেল রয়েল ইন্টারন্যাশনালে সমাপনী দিনে অংশগ্রহনকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়। ইউনেস্কো-আইপিডিসির আর্থিক সহায়তায় নিউজ নেটওয়ার্ক এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে খুলনায় কর্মরত বিভিন্ন সংবাদপত্র, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার ২০ প্রশিক্ষণাথী অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, প্রশিক্ষণ মানুষের আত্মবিশ্বাস বাড়ায়। সাংবাদিকরা সর্বদা ঝুঁকির মধ্যে কাজ করেন। প্রশিক্ষণটি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে উপকারে আসবে।

তিনি আরও বলেন, নিজেদের নিরাপত্তার পাশাপাশি অন্যের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সাংবাদিকদের খেয়াল রাখতে হবে তাদের প্রতিবেদনের কারণে নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। প্রত্যেকেই যার যার সীমারেখা মেনে আমরা যদি কাজ করি এবং অপরের কাজ করার সুযোগ দেই তাহলে সমাজ বদলে যাবে।

তিনদিনের প্রশিক্ষণের সভাপতিত্ব করেন নিউজ নেটওয়ার্ক এর সম্পাদক শহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন নিউজ নেটওয়ার্ক এর খুলনার সমন্বয়কারি দিদারুল আলম, নিউজ নেটওয়ার্কের প্রশিক্ষক বিশিষ্ট সাংবাদিক জিয়াউর রহমান, মীর রায়হান মাসুদ ও কর্মকর্তা রেজাউল করিম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews