বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভারতের কারাগারে ৮ মাস কারাবাস শেষে দেশে ফিরল বাংলাদেশি বৃ্দ্ধা যোহরা বেগম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: অবৈধ পথে ভারতে যেয়ে পুলিশের কাছে আটক হওয়ার ৮ মাস মুম্বাই কেন্দ্রীয় কারাগারে কারাবাস শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশি যোহরা বেগম (৬৭) নামে এক বৃদ্ধাকে বেনাপোল বন্দর দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এসময় বেনাপোল আইসিপি বিজিবি, ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেরত আসা যোহরা বেগম জানান, কাজের আশায় আট মাস আগে অবৈধ পথে ভারতের মুম্বাই গিয়েছিলাম। আমার কাছে বৈধকোন কাগজপত্র না থাকায় সেখানকার পুলিশ আটক করে জেলহাজতে পাঠায়। জেল খেটে আজ বাড়ি যাচ্ছি।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান,ভারতীয় ইমিগ্রেশন পুলিশ এক বাংলাদেশী বৃদ্ধাকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।ওই বৃ্দ্ধা লালমনিরহাট জেলার শহীদ শাহজাহান কলনীর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews