শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ঔষধ ও প্রসাধনী জব্দ অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড জেলা পরিষদ প্রশাসক বাপ্পির পাইকগাছায় উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা বাগেরহাটে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি মাদক সম্রাট মনির শেখসহ গ্রেপ্তার ৪ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন বাগেরহাটে মোটরসাইকেল-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত দাকোপে ৯ দিন বয়সি শিশু অপহরন ঃ ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার

পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ৩ আগস্ট রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার ধরম পীর দরগার পাশে শ্মশানঘাট সংলগ্ন খেয়াঘাট এলাকায় নদে ভাসমান লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পাইকগাছা থানায় খবর দেন। খবর পেয়ে থানা ও নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ জানান, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করেছি। এখনও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews