বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁদপুরে লঞ্চের অসুস্থ যাত্রীকে চিকিৎসা সেবা দিল কোস্টগার্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

মনির হোসেন:: চাঁদপুরে অসুস্থ লঞ্চ যাত্রীকে জরুরী চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৪ আগস্ট সোমবার জনৈক এক মুমূর্ষু ব্যক্তি উন্নত চিকিৎসার জন্য লঞ্চ যোগে বরিশাল হতে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। সন্ধ্যা সাড়ে ৬ টায় লঞ্চটি হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে অক্সিজেন সিলিন্ডারের গ্যাস কমে যাওয়ায় উক্ত ব্যক্তির জীবনের ঝুঁকি দেখা দেয়। তৎক্ষণাৎ লঞ্চে থাকা তার নিকটাত্মীয় নতুন আরেকটি অক্সিজেন সিলিন্ডারের জন্য কোস্ট গার্ডের শরণাপন্ন হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে একটি মেডিক্যাল টিম অতি দ্রুত একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাই স্পিড বোট যোগে উক্ত লঞ্চে গমন করে। পরবর্তীতে নতুন গ্যাস সিলিন্ডারটি সংযুক্তির মাধ্যমে রোগীকে ঝুঁকিমুক্ত করা হয়।

তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews