1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি দুইনারী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটকের পর আট মাস কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দুই বাংলাদেশি নারী দেশে ফিরেছে।

আজ মঙ্গলবার (৭ আগস্ট ) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল আইসিপি এলাকা দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা দুই নারী হলেন শিল্পী খানম (২৯) এবং রুকসানা খানম মিতা (২৩)। এরা দেশের গোপালগঞ্জ ও নড়াইল জেলার বাসিন্দা।

শিল্পি খানম জানায়,তারা দালালের মাধ্যমে রাতের অন্ধকারে সীমান্ত পার হয়ে অবৈধভাবে ভারতের গোয়া প্রদেশে যান। সেখানে বাসা বাড়িতে কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশ এবং অবস্থান করার অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের ৮ মাসের সাজা দেয়। সাজা শেষে আজ দেশে ফিরলাম।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস হোসেন মুন্সি জানান, ফেরত আসারা অবৈধ পথে ভারতে গিয়ে সে দেশের পুলিশের হাতে আটক হন। পরবর্তীতে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যম আজ ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে এই দুই নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। পরবর্তীতে আইনি কার্যক্রম শেষে তাদের রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থার হেফাজতে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট