1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সবাইকে নিজ অবস্থানে থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নিম্ন আয়ের মানুষের হাতে উপহার তুলে দিলেন প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন ২০২২ সালের বিশ্বকাপজয়ী ১৭ ফুটবলার আছেন আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপেও ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো ঈদ-উল আযহা ফিলিস্তিনিদের নির্যাতন করায় ইসরায়েলি ৪ সংস্থার ওপর ইইউর নিষেধাজ্ঞা মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত

খুলনা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন; সভাপতি শিশির, সম্পাদক সোহাগ

  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম:: খুলনা সাংবাদিক ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে নগরীর বেনিবাবু রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কমিটির ঘোষণা দেন ক্লাবের সভাপতি শিশির রঞ্জন মল্লিক। সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায় দিনের খুলনা ব্যুরো প্রধান আতিয়ার রহমান। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এটিএন নিউজের খুলনা ব্যুরো প্রধান এমডি অসীম। কোষাধ্যক্ষ পদে আছেন দৈনিক জনকণ্ঠের খুলনা প্রতিনিধি আরিফুর রহমান। প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে দৈনিক প্রবাহের রিপোর্টার মুশফিকুর রহমান মেহেদী এবং ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক অনির্বাণের বার্তা সম্পাদক কলিন হোসেন আরজু। এছাড়াও খুলনা প্রতিদিন মাল্টিমিডিয়ার প্রতিবেদক বি আর মাসুদ দপ্তর সম্পাদক, বিজয় টিভির খুলনা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, দৈনিক বিজনেস বাংলাদেশের খুলনা প্রতিনিধি মামুন রেজা সাংস্কৃতিক সম্পাদক এবং কে টিভির রিপোর্টার মো: মেহেদী হাসান দপ্তর সম্পাদক পদে আছেন।

কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন দৈনিক খুলনা প্রতিদিনের আব্দুল্লাহ আল মুহাইমিন, দৈনিক খুলনাঞ্চলের কাজী আতিক, চ্যানেল এসের শান্ত ইসলাম ও প্রবাহ মাল্টিমিডিয়ার শামীম হোসেন। এছাড়াও দৈনিক বাংলার খবরের জাহিদুল ইসলাম, প্রবাহ মাল্টিমিডিয়ার আসিফ আমিন এবং পূর্বাঞ্চল মাল্টিমিডিয়ার মোহাম্মদ হাফিজ সভায় উপস্থিত ছিলেন।

সভায় অসহায়, দু:স্থ ও বিপদগ্রস্ত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর গুরুত্ব এবং মাঠ পর্যায়ের সাংবাদিকদের দক্ষতা ও মান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সভাপতি শিশির রঞ্জন মল্লিক ও সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট