বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে প্রেসক্লাব পাইকগাছার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রেসক্লাব পাইকগাছা।

এক বিবৃতিতে ক্লাব নেতৃবৃন্দ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনা স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হামলা। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না হলে সাংবাদিক সমাজ আরও বেপরোয়া হামলার শিকার হবে।

প্রেসক্লাব পাইকগাছার পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন ক্লাবের সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল, সদস্য মোঃ আজিজুল ইসলাম, আবুল কালাম আজাদ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আওছাফুর রহমান, মোঃ শাহাদাৎ হোসাইন, গাজী আব্দুল আলীম, শামীম আহমেদ, এম সম্রাট, আহমেদ আলী বাঁচা, শাহীন রেজা ও মোঃ জিনারুল ইসলাম।

বিবৃতিদাতারা সাংবাদিক তুহিনের পরিবারের প্রতি সমবেদনা জানানো সহ দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews