বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নারী সাংবাদিকদের জন্য কারিগরি দক্ষতাবৃদ্ধিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ‘নারী সাংবাদিকদের জন্য কারিগরি দক্ষতাবৃদ্ধিতে’ তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান শনিবার বিকালে নগরীর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। দ্যা এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় নিউজ নেটওয়ার্ক এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সাংবাদিকতা একটি ব্রত, যা জীবনকে পরিবর্তন করে। সত্যের সন্ধান ও ব্যক্তিত্বকে দৃঢ় করে। নিজের ও অন্যের অধিকার সম্পর্কে সচেতন করে। সর্বোপরি, এটি একটি চলমান প্রক্রিয়া। সত্যের সন্ধানে প্রশিক্ষার্থীরা ব্রতি হবেন এবিষয়ে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। তাই সংবাদ প্রচারের আগে সত্য ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা প্রয়োজন। ঘটনার সঠিক চিত্র তুলে ধরা এবং পক্ষপাতিত্ব এড়িয়ে চলা উচিত। সাংবাদিকদের সাহস ও অধ্যবসায় থাকা দরকার। সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি এক ধরনের দায়িত্ব। সাংবাদিকতার মূলভিত্তি হলো সততা ও নিরপেক্ষতা। একজন ভালো সাংবাদিক কখনও মিথ্যে বা পক্ষপাতদুষ্ট খবর প্রচার করেনা।
নিউজ নেটওয়ার্কের নির্বাহী পরিচালক মোঃ শহিদুজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, এশিয়া ফাউন্ডেশনের কর্মকর্তা ইকবাল মাহমুদ, খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ আনোয়ার সাদাত, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম প্রমুখ বক্তৃতা করেন। তিন দিনব্যাপী প্রশিক্ষণে খুলনার বিভিন্ন পত্রিকার ১৬জন নারী সাংবাদিক অংশ নেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews