1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

বেনাপোলে ১টি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৫২৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে আক্তারুল ইসলাম (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। সে পুটখালী গ্রামের উত্তরপাড়ার আতিয়ার রহমান বাবুর ছেলে।

শুক্রবার (৮ আগষ্ট) রাত সাড়ে ৯ টার দিকে পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন সহ আক্তারুলকে আটক করে।

বিজিবি জানান,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সীমান্তের মেইন পিলার ১৭/০৭ এস এর ১৬২ আর পিলার হতে ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে পুটখালী গ্রামের উত্তরপাড়ার আক্তারুল ইসলাম অস্ত্র বিক্রি করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১টি ইতালির তৈরি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন সহ আক্তারুলকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার অস্ত্র ও গুলি সহ একজন আসামি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র আইনে মামলা দিয়ে আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট