রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

বাংলাদেশসহ প্রতিবেশীরা আমাদের থেকে সরে যাচ্ছে, মোদিকে শারদ

  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩৬২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ‘নেইবারিং ফার্স্ট’ তথা প্রতিবেশিই প্রথম পলিসি নিয়ে নরেন্দ্র মোদি সরকার যাত্রা শুরু করলেও দিন যত যাচ্ছে বন্ধুহীন হয়ে পড়ছে ভারত। এবার ভারতের সাবেক কৃষি ও প্রতিরক্ষামন্ত্রী শারদ পাওয়ারও সুর মিলালেন এই অভিযোগে। বলেন, ভারতের প্রতিবেশী দেশগুলো তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। প্রতিবেশীরা তাদের পছন্দ করছে না। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই বিষয়টিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

শনিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শারদ পাওয়ার। সেখানে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৫০ শতাংশ শুল্ক ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি।

দেশটির সাবেক এই কৃষিমন্ত্রী বলেন, “ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা ট্রাম্পের চাপ দেওয়ার একটি কৌশল। জাতীয় স্বার্থ রক্ষায় এ মূহূর্তে সরকারকে ভারতীয় জনগণের সমর্থন দেওয়া উচিত।”

ট্রাম্পের কাছে মোদির পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে কি না; এমন প্রশ্নে কোনও মন্তব্য না করে শারদ পাওয়ার বলেন, “ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হন, তখন তার কাজ করার স্টাইল আমরা দেখেছিলাম। আমার মনে হয়, তার ওপর কারও কোনও নিয়ন্ত্রণ নেই। তিনি আবেগপ্রবণ হয়ে মনে যা আসে তাই বলেন।”

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের যে ব্যাপক অবনতি ঘটেছে সেটিকে উপেক্ষা করা উচিত নয়, মন্তব্য করে সাবেক এ মন্ত্রী বলেন, “আমরা কীভাবে প্রতিবেশী দেশগুলোর কাছে যাচ্ছি সেটিকে আমরা উপেক্ষা করতে পারি না। আজ পাকিস্তান আমাদের বিরুদ্ধে।’’

তিনি বলেন, অপরদিকে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ আমাদের সঙ্গে খুশি নয়। প্রতিবেশীরা আমাদের থেকে সরে যাচ্ছে। আমি মনে করি মোদির এ বিষয়টি উপেক্ষা করা উচিত হবে না। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কোন্নয়নে আমাদের মনোযোগ দিতে হবে।”

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews