মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

” আলোকিত হয়” এ স্লোগানে বেনাপোলে আন্তঃস্কুল চিত্রাঙ্কন, প্রতিযোগিতা

  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩৩৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: “এসো আলোকিত হয় ” এ স্লোগান নিয়ে আজ শনিবার সকালে বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে সৃজনশীলতার অনুশীলন, শিল্প ও সাহিত্যের চর্চা এবং শিশু-কিশোরদের আত্মপ্রকাশের এক উন্মুক্ত মঞ্চ গড়ে তুলতেই সৃজনশিখা, বেনাপোল-এর পক্ষ থেকে একদিন ব্যাপী আন্তঃস্কুল চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১ টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। সৃজনশিখা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নাজমুল হুসাইন জয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃস্কুল চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও আবৃত্তি প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সামাজিক ব্যাক্তিত্ব, সৃজনশিখা উপদেষ্টা ও শাশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, প্রধান অতিথি এসময় শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসার আহবান জানান ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৃজনশিখা উপদেষ্টা আবু তাহের ভারত ও মোস্তাফিজ্জোয়া সেলিম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মফিজুর রহমন বাবু, শহিদুজ্জামান শহিদ , বিভিন্ন স্কুলের শিক্ষক, সামাজিক ব্যাক্তিত্ব ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews