1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মোংলায় ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে নৌবাহিনী বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ড ১২ ফেব্রুয়ারি নির্বাচন, গোঁজামিলের সুযোগ নেই-প্রধান উপদেষ্টা এনসিপি নির্বাচনে যাবে কী না এখন চিন্তাভাবনা করছে-আসিফ মাহমুদ ঢাকা ফোরামে জাইমা রহমানের ঐতিহাসিক অভিষেক ইসরায়েলে গণবিক্ষোভ,নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ‘অভ্যন্তরীণ যুদ্ধের’ ডাক গ্রিনল্যান্ড ইস্যু,যুক্তরাজ্য-ফ্রান্সসহ ইউরোপের ৮ দেশের ওপর বাড়তি শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের ইতিহাসে এত অল্প সময়ে এত সংস্কার আর কখনও হয়নি-আইন উপদেষ্টা বিপ্লব বনাম মব: চিফ প্রসিকিউটরের ‘সতর্কবার্তা’ ও রাজনীতিকদের উদ্বেগ

সুশীলনের প্রধান উপকুলবন্ধু নুরুজ্জামানকে সংবর্ধনা

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৮১৮ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: উপকুলবন্ধু হিসাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামানকে বনজীবি সম্প্রদায়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সুন্দরবন সুরক্ষা ও বনায়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ এই সংবর্ধনা দেওয়া হয়। শ্যানগর মুন্সিগঞ্জ শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে এই সংবর্ধনা ও বৃক্ষ বিতরন করা হয়। সাতক্ষিরা সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। বিশেষ অতিথির বক্তৃতা করেন বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, সুন্দরবন উপকুল রক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, সুশীলনের উপ-নির্বাহী প্রধান মোঃ নাসিরুদ্দিন ফারুক। অনুষ্ঠানে গনমাধ্যম কর্মি, সুশীলনের গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষার্থীসহ প্রায় ৫ শত বনজীবি সদস্যরা অংশ গ্রহন করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন পিপলস ফোরাম সভাপতি এবং সমাপনী বক্তৃতা করেন সিএমসি সভাপতি। অনুষ্ঠানে মুন্ডা সম্প্রদায়ের নান্দনিক বরন অনুষ্ঠান, সুশীলনের কালচারাল টিমের পরিবেশনায় মনোঙ্গ নাটক উপস্থাপন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুশীলনের উপ-পরিচালক শাহিনা পারভিন। অনুষ্ঠানে বনজীবি সম্প্রদায়ের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি উপকুলবন্ধু মোস্তফা নুরুজ্জামানকে শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট