বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাতিল হতে পারে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ! কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, স্থায়ী দূতাবাস চালুর সিদ্ধান্ত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বটিয়াঘাটায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংসদ থেকে টেনে-হিঁচড়ে বের করে দেওয়া হলো বিজেপি নেতাদের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক::পশ্চিমবঙ্গের বিধানসভায় বৃহস্পতিবার তীব্র উত্তেজনার মধ্য দিয়ে সভা চলাকালীন বিজেপির ছয়জন বিধায়ক বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী—সাসপেন্ড হয়েছেন।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাংলা ভাষা ও বাঙালির ওপর অত্যাচার নিয়ে বক্তব্য রাখার সময় বিজেপি বিধায়কেরা লনে নেমে স্লোগান দিতে শুরু করেন। এরপর তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে হাতাহাতি হয় এবং বিধানসভা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তাকর্মীরা টেনেহিঁচড়ে বিজেপি বিধায়কদের বের করেন।

বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে প্রথমে শুভেন্দু অধিকারীকে বরখাস্ত করা হয়। পরে আরও পাঁচজন বিধায়ক—মিহির গোস্বামী, অশোক দিন্দা, অগ্নিমিত্রা পল, বঙ্কিম ঘোষ ও শঙ্কর ঘোষ—সাসপেন্ড করা হয়।

ঘটনার পর শঙ্কর ঘোষ আহত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। মাথার স্ক্যান করানো হয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, বিধায়কদের শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে এবং তৃণমূলের নির্দেশে এই ঘটনা ঘটানো হয়েছে।

অগ্নিমিত্রা পল বলেন, “আমরা শুধু বিরোধী দলনেতার বরখাস্তের প্রতিবাদ জানাচ্ছিলাম। বিরোধী নেতা সেনাবাহিনীর পক্ষে কথা বলেছেন বলেই আমাদের চিফ হুইপকে মারধর করে বের করে দিয়েছে। আমাকেও ধাক্কা দিয়ে বের করা হয়েছে।”

উল্লেখ্য, এ ঘটনার আগের সপ্তাহে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সেনাবাহিনী সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছিল, যা এ উত্তেজনার সূত্রপাত হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews